যেসব ধরনের লেখা পাঠানো যাবে
- চিত্রকলাবিষয়ক প্রবন্ধ, বিশ্লেষণ, সমালোচনা
- চলচ্চিত্রবিষয়ক প্রবন্ধ, বিশ্লেষণ, সমালোচনা
- আলোকচিত্রবিষয়ক প্রবন্ধ, বিশ্লেষণ, সমালোচনা
- শিল্পের যে-কোনো শাখা নিয়ে চিন্তামূলক মুক্তগদ্য
- চিত্র-প্রদর্শনী ও বই পর্যালোচনা
- ধ্রুপদী-সমকালীন-দেশি-বিদেশি শিল্পীদের সাক্ষাৎকার
- চিত্রশালা বিভাগে নবীন-প্রবীণ শিল্পীদের চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শিত হবে (ছবির সংখ্যা নূন্যতম ১২-২৫)
লেখার ক্ষেত্রে যা অনুসরণ করতে হবে
- লেখা অবশ্যই ইউনিকোডে টাইপ করা হতে হবে।
- একই লেখার একটি Word file এবং একটি PDF file পাঠাতে হবে।
- লেখা অবশ্যই মৌলিক এবং পূর্বপ্রকাশিত না হওয়া বাঞ্ছনীয়।
- অনুবাদের ক্ষেত্রে মূল লেখক ও উৎসের তথ্য উল্লেখ করতে হবে।
- লেখার সঙ্গে ব্যবহৃত ছবি থাকলে প্রতিটি ছবির caption এবং source উল্লেখ করতে হবে।
- লেখা, ছবি ও প্রয়োজনীয় সব তথ্য একসঙ্গে পাঠাতে হবে। আলাদা আলাদা করে পাঠানো উপকরণ গ্রহণ করা হবে না।
- AI-generated বা AI-assisted লেখা হলে তা পূর্বেই উল্লেখ করার অনুরোধ রইল।
লেখকের পক্ষ থেকে যা পাঠাতে হবে
- লেখকের নাম
- সংক্ষিপ্ত পরিচিতি
- লেখকের একটি ছবি
সম্পাদকীয় নীতিমালা
- সম্পাদকীয় বোর্ড প্রয়োজনে লেখার শিরোনাম, বানানরীতি, বিন্যাস ও ভাষাগত সম্পাদনা করতে পারবে।
- প্রয়োজনে কোনো লেখা সংক্ষিপ্ত, পরিমার্জিত, সাময়িকভাবে অপ্রকাশিত অথবা স্থায়ীভাবে অপসারণ করার অধিকার চিত্রসূত্র সংরক্ষণ করে।
- প্রকাশের বিষয়ে সম্পাদকীয় বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।
কপিরাইট ও দায়বদ্ধতা
- প্রেরিত লেখার মৌলিকত্ব, তথ্যগত সত্যতা এবং ব্যবহৃত ভিজ্যুয়াল উপাদানের দায় সম্পূর্ণভাবে লেখকের।
- অন্য কোনো উৎস থেকে নেওয়া উদ্ধৃতি, ছবি বা তথ্য ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সূত্র উল্লেখ বাধ্যতামূলক।
- কপিরাইট লঙ্ঘন, plagiarism, তথ্যগত জালিয়াতি, ব্যক্তিগত মানহানি, সাম্প্রদায়িক বিদ্বেষ বা আইনবিরোধী কোনো বক্তব্যসম্বলিত লেখা গ্রহণ করা হবে না।
- প্রকাশিত লেখা পরবর্তীতে অন্য কোথাও প্রকাশের ক্ষেত্রে প্রথম প্রকাশের মাধ্যম হিসেবে চিত্রসূত্রের নাম উল্লেখ করার অনুরোধ রইল।
- কোনো লেখা পুনর্মুদ্রণ, অনুবাদ বা অন্য মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে মূল প্রকাশসূত্র হিসেবে চিত্রসূত্রের নাম উল্লেখ করা বাঞ্ছনীয়।
- চিত্রসূত্রে প্রকাশিত লেখা অনুমতি ছাড়া হুবহু পুনঃপ্রকাশ, সংকলনভুক্ত বা বাণিজ্যিকভাবে ব্যবহার নিরুৎসাহিত করে।
নীচের ইমেইলে লেখা পাঠান:
Subject line-এ উল্লেখ করুন:
“লেখা পাঠানো – [লেখার শিরোনাম]”
© Newspaper Theme by tagDiv | All rights reserved.


