রফিক-উম-মুনীর চৌধুরী

মীন রাশির জাতক রফিক-উম-মুনীর চৌধুরী পেশায় অধ্যাপক, নেশায় পাঠক, অনুবাদক ও গোলকবিহারী। জন্ম চাটগাঁয়। পড়ালেখা করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, গ্রানাদা বিশ্ববিদ্যালয়, মাদ্রিদের কোমপ্লুতেনসে বিশ্ববিদ্যালয় এবং বার্সেলেনার পোম্পেউ ফাব্রা বিশ্ববিদ্যালয়ে। আইবেরিয়ো আর লাতিন আমেরিকান সংস্কৃতি ও সাহিত্য এবং তর্জমাবিদ্যা তার অধ্যয়নের বিষয়। অধ্যাপনাসূত্রে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে। সর্বসাকুল্যে দশখানা কিতাব এই পর্যন্ত অনুবাদ করেছেন যার মধ্যে রয়েছে সম্পাদনাগ্রন্থ আধুনিক লাতিন আমেরিকান গল্প (মাওলা ব্রাদার্স, ২০০৭), গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস ‘আমার দু:খভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা’ (প্রথমা প্রকাশন, ২০১১) এবং নভেলা ‘কর্ণেলকে কেউ লেখে না (প্রথমা প্রকাশন, ২০১৪), জর্জ আমাদুর নভেলা ‘জলচিক্কুর কিনকাশের দুই মরণ’ (প্রথমা প্রকাশন, ২০১৫), মারিয়ো বেইয়াতিনের নভেলা ‘বিউটি পার্লার’ (কাগজ প্রকাশন, ২০১৫), গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও মারিয়ো বার্গাস ইয়োসার কথাবার্তাভিত্তিক বই ‘মারিয়ো বার্গাস ইয়োসার মুখোমুখি গাব্রিয়েল গার্সিয়া মার্কেস’ (সংবেদ, ২০১৭) ইত্যাদি।

মেয়া কুবা

১সেনিওর আকোস্তা এসে আখক্ষেতের চাষী পেদ্রোকে জানায় এ জমি সে ইউনাইটেড ফ্রুট কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। অল্প কিছু পয়সা যা ছিল তা ছেলে ও...