
রুহিনা ফেরদৌস
রুহিনা ফেরদৌস। পেশায় সাংবাদিক। দৈনিক পত্রিকার সঙ্গে সম্পর্ক এক যুগেরও বেশি। ফিচারের পাশাপাশি কাজ করেছেন নিউজ ডেস্ক ও সম্পাদকীয় বিভাগে। 'নভেরা' নামে চিত্রকলা বিষয়ক সাপ্তাহিক ফিচার পাতা সম্পাদনা করছেন দৈনিক বণিক বার্তায়। বর্তমানে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন)-বাংলা/এমআরডিআইয়ে কর্মরত। কবি, অনুবাদক ও শিল্প সমালোচক হিসেবে সক্রিয়ভাবে লেখালেখি করেন। তার রিপোর্টিং ও কলামে গুরুত্ব পায় অভিবাসন, নারী ও শিশু এবং পরিবেশ।



