নিজের অন্তর্গত অভিজ্ঞতাগুলো অস্তিত্বচেতনার ভাঙনের ভিতরে ক্রমশ রূপান্তরিত হতে থাকে; যেন অবচেতন মনের অস্থিরতা একসময় মানসিক অবস্থার প্রতিফলন হয়ে ওঠে। সেই মুহূর্তে নিঃসঙ্গতা, স্মৃতি, আকাঙ্ক্ষা, অপরাধবোধ, বিস্মরণ ও বিকৃতি বিমূর্ত রূপ নিতে চায়—যেন বিমূর্ততা হয়ে ওঠে আমার আত্মরক্ষার এক গোপন কৌশল। আত্মসন্দেহ, যা প্রতিনিয়ত বিকৃত হয় অভিজ্ঞতার চাপ এবং অনুচ্চারিত আকাঙ্ক্ষার দ্বারা, সেখানে আত্ম-চেতনার স্তরধারা অন্তর্মুখী হয়ে পড়ে এবং মনোবিমূর্ত পরাবাস্তবতায় সেই ভঙ্গুরতাকে অনুরণিত হতে দেখি। এভাবেই আমার চিত্রভাষা জন্ম নেয় যেভাবে বিকারচিত্রগুলোই হয়ে উঠেছে নিজের আত্ম-উন্মোচনের ধরন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে